ইদানিং ফেসবুকে প্রায়ই একটা প্রশ্ন দেখি। “ আমার ওজন এত, আমার উচ্চতা এত, তাহলে আমার BMI কত ? “ বর্তমানে মানুষ যেহেতু স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতন সেজন্যেই হয়ত এ ধরণের প্রশ্ন বেশি আসে। আপনিও যদি তাদের একজন হন যিনি BMI কত তা বের করতে চান তবে এই লেখাটি আপনার জন্যে।
BMI কি?
BMI হচ্ছে স্থূলতার একটা পরিমাপ। পুরো কথাটা হচ্ছে Body Mass Index. BMI এর মান ২০ থেকে ২৪ কে স্বাভাবিক ধরা হয়। এটা অবশ্য শারিরীক গঠন ইত্যাদি আরো কিছু বিষয়ের উপর নির্ভর করতে পারে। তবে সাধারণ ভাবে ২৪ থেকে বেশি BMI হলে তা স্থূলতার দিকে আর ২০ মের কম হলে একটু শুকনোর দিকে।
BMI বের করার সূত্র ঃ
BMI = ওজন/ (উচ্চতা^2)
তবে এই সূত্র প্রয়োগ করতে হলে ওজন কে অবশ্যই কেজিতে আর উচ্চতাকে মিটারে বসাতে হবে। আর আপনি চাইলে এই হিসাবটা সহজ করার জন্য এক্সেলের সাহায্য নিতে পারেন। এক্সেলে কিভাবে BMI ক্যালকুলেটর বানাবেন তা জানতে এই ভিডিও টি দেখুনঃ
ক্যালকুলেটর বানাবেন যেভাবেঃ
এই ভিডিও তে BMI ক্যালকুলেটর কয়েকটি ধাপে তৈরী করা হয়েছেঃ
১। মান বসানোঃ
প্রথমে এক্সেল খুলে নিচের মত করে প্রাথমিক কাজ টুকু করে নিন। তারপরে পাউন্ডে আপনার ওজন আর ইঞ্চিতে আপনার উচ্চতা বসানঃ

( ৬ ফুট ২ ইঞ্চি মানে ৬ x ১২ = ৭২ ইঞ্চির সাথে ২ ইঞ্চি যোগ। অর্থাৎ ৭৪ ইঞ্চি )
২। এককের রূপান্তরঃ
এখন BMI বের করতে হলে আমাদেরকে পাউন্ড কে কেজিতে আর ইঞ্চিকে মিটারে নেয়া দরকার। Convert ফাংসন দিয়ে এই কাজ টি করতে পারবেন। তার আগে দেখে নেই Convert ফাংশনের গঠন ও কাজঃ
Convert ফাংশন টি এক একক থেকে একটা মান কে অন্য এককে রূপান্তর করে। এর গঠন হলঃ
= convert ( Number, from Unit, to unit )
= convert ( এই সংখ্যাকে, এই ইউনিট থেকে, এই ইউনিটে )
অর্থাৎ পাউন্ড থেকে কেজিতে লিখতে হলে ফর্মুলা টি হবে এমনঃ
= convert ( আপনার পাউন্ডে ওজন, “ lb”, “g” ) /1000
আর ইঞ্চি থেকে মিটারে রূপান্ত করতে হলে আপনার ফর্মুলাটি হবে এইরূপঃ
= convert ( ইঞ্চিতে আপনার ওজন, “ inch”, “m” )
নিচে দেখুনঃ

৩। নামকরণ ঃ
এবার আমরা কেজি ও মিটারের ঘরগুলোকে নাম দিয়ে নিব যাতে ফর্মুলা লেখা সহজ হয়। কেজির ঘর টি নির্বাচন করে নেমবক্সে গিয়ে KG লিখে দিতে পারি। আর মিটারে উচ্চতার ঘর টিকে নির্বাচন করে নেম বক্সে গিয়ে নাম Meter লিখে দিতে পারি। তাহলেই নাম গুলো দেয়া হয়ে যাবে।
নিচে দেখুনঃ

৪। BMI এর সূত্র লেখাঃ
এবার BMI এর ঘরে গিয়ে ফর্মুলা লিখিঃ
= KG/ Meter^2
নিচে দেখুনঃ

ব্যাস !
হয়ে গেলো আপনার BMI ক্যালকুলেটর।
এবার প্রয়োজন মত পাউন্ডে ওজন আর ইঞ্চিতে উচ্চতা পরিবর্তন করলেই পাবেন আপনার BMI
আগামীতে আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন। আর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায়।