ফেসবুক গ্রুপে প্রশ্নোত্তর

এক্সেল্ নিয়ে আপনার যেকোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্নটি করতে পারেন। ইন শা আল্লাহ আমরা আমাদের সাধ্য মত আপনার সমস্যার সমাধান দিতে চেষ্টা করবো। আমাদের ফেসবুক গ্রুপে যেতে ক্লিক করুন এখানে ।

বিভিন্ন সময়ে আমাদের গ্রুপের সদস্যদের করা বিভিন্ন প্রশ্নের সমাধান নিচে দেখুন। কোনটি হয়ত আপনার ও প্রয়োজন হতে পারেঃ

প্রশ্নঃ এক্সেলে পুরা sheet Protect না করে শুধু ফর্মুলা Hide+Protect করা যায় কি?

উত্তরঃ

এক্সেলের একটা ছকপাতাকে এমন ভাবে প্রটেক্ট করা সম্ভব যাতেঃ

  • ব্যবহারকারী ইনপুটের ঘরগুলো পরিবর্তন করতে পারবেন
  • তবে আউটপুটের ঘরে কিসূত্র আছে সেটা দেখতেও পারবেন না আর পরিবর্তন ও করতে পারবেন না।

আসলে এক্সেলের সবগুলো ঘর এমনিতে থাকে তালা মারা (By Default Locked)। ফলে ছকপাতা Protect করলে সবগুলো ঘরই সংরক্ষিত হয়ে যায়। কিভাবে এই সমস্যাটি এড়াবেন সেটি দেখুন এই ভিডিও টিতেঃ

 

প্রশ্নঃ

Is there any way to run VLOOKUP where a desired value holding column is in the left side of the lookup value holding column, NOT in the right side of it?

 

উত্তরঃ

Vlookup কে বানানো হয়েছে বাম থেকে ডানে তথ্য খুঁজে বের করার জন্যে। তাই সাধারণ ভাবে ডান থেকে বামের তথ্য খুঁজতে Vlookup অপারগ। তবে Choose ফাংশনের সাহায্যে Vlookup দিয়েই ডান থেকে বামের তথ্য খুঁজে নেয়া যায়।

প্রথমে  Choose ফাংশন দিয়ে কলামের ক্রমকে উল্টে দিন তখন vlookup সহজেই  ।ফলে আগের অসম্ভব জিনিস টি সহজ হয়ে যায়। নিচে দেখুনঃ

 

আবার আপনি চাইলে Index- Match যুগল জোড় ফাংশন দিয়েও এই কাজটি করতে পারবেনঃ

 

 

ফিরতি প্রশ্নঃ  তথ্যের উৎস আছে এক ছকবই তে আর সূত্র লিখছি আরেক ছক বইতে। এ অবস্থায় কি উপরের সমাধান কাজ করবে ?

 

প্রশ্নঃ  Assalamualikum, I am facing a problem. There are six cell namely D7, G7, J7, M7, P7, S7. Now if any one of them is zero then output will be 0। how can i implement this in excel? thank you

সমাধানঃ

= D7 * G7 * J7 * M7 * P7 * S7
এই ফর্মুলার আউটপুট ০ হবে যে কোন ১ টি ঘর ০ হলেই
যেহেতু অনেকগুলো সংখ্যার ১ টাও শূন্য হলে গুণফল ০ হয়

প্রশ্নঃ

please give me the following two conditions formula;
1. Medical Allowance should be 20% of basic salary subject to a maximum of tk. 4500.
2.Conveyance Allowance should be tk 3000 if basic salary is less than or equal to tk.25000. If the basic salary is more than tk 25000,Conveyance allowance should be tk 5000(use IF-THEN formula to estimate the conveyance Allowance)
((basic salary is in C4))

 

সমাধানঃ

Medical Allowance =min ( 20% * C4, 4500 )
Conveyance Allowance = If ( C4 <= 25000, 3000, 5000)
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্যে।

 

 

আপনার সমস্যাটিও এই গ্রুপে সবার সাথে শেয়ার করুন। আপনার মতামত, পরামর্শ বা এক্সেল নিয়ে কোন লেখা এই গ্রুপে দিতে পারেন। আর আপনার বন্ধুদের কেও এই গ্রুপে যুক্ত করে দিন। আগামীতে আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসবো ইন শা আল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন স্বুস্থ্য থাকুন আর চোখ রাখুন আমাদের ফেসবুক পাতায় ।